June 27, 2026, 9:35 am

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে

  • Update Time : Tuesday, December 2, 2025

নিজস্ব প্রতিবেদক:

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের রোববার (৩০ নভেম্বর) বার্তার অনুযায়ী নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী: ডিজেল: ১০২ টাকা থেকে ১০৪ টাকা প্রতি লিটার, অকটেন: ১২২ টাকা থেকে ১২৪ টাকা প্রতি লিটার, পেট্রোল: ১১৮ টাকা থেকে ১২০ টাকা প্রতি লিটার ও কেরোসিন: ১১৪ টাকা থেকে ১১৬ টাকা প্রতি লিটার।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার মাধ্যমে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়। ডিসেম্বরের জন্যও এই ফর্মুলা অনুসারে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com