June 27, 2026, 7:22 am

নেপালে গেল ১ হাজার ৪০৭ টন আলু

  • Update Time : Saturday, November 1, 2025

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে ১ হাজার ৪০৭ টন আলু রপ্তানি হয়েছে নেপালে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই বিপুল পরিমাণ আলু রপ্তানি সম্পন্ন হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান জানান, একদিনে সর্বোচ্চ ৬৭টি ট্রাকে করে আলুগুলো রপ্তানি করা হয়েছে। এর মধ্যে এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু ছিল। তিনি আরও জানান, আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে পাঠিয়েছে একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এর আগের দিন, অর্থাৎ বুধবার, ২৮টি ট্রাকে করে ৫৮৮ টন আলু রপ্তানি হয়েছিল একই বন্দর দিয়ে।

সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার ৩৯ টন আলু রপ্তানি হয়েছে নেপালে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com