June 27, 2026, 4:03 am

রাজধানী শুটিং ক্লাবের ইফতার মাহফিল

  • Update Time : Friday, March 13, 2026

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানী শুটিং ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের আজীবন সদস্যবৃন্দ এবং শুটারগণ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

গত ১২ মার্চ, বৃহস্পতিবার এই আয়োজন সম্পন্ন হয়। ​এবারের বার্ষিক ইফতার মাহফিলে স্পন্সর করার জন্য ক্লাবের যুগ্ম সম্পাদক জনাব মেহেদী আমিন চৌধুরীকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

​এক বিবৃতিতে ক্লাবের সাধারণ সম্পাদক মীর দৌলত হোসেন বলেন, “জনাব মেহেদী আমিন চৌধুরীর মহতী উদ্যোগ ও অকৃত্রিম সহযোগিতা আমাদের এই আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত ও মর্যাদাপূর্ণ করেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

​শুটিং ক্লাবের এই মিলনমেলায় সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। ​আয়োজনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ​মীর দৌলত হোসেন, সহ-সভাপতি ​মেজর (অব:) ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ​মেহেদী আমিন চৌধুরী ও হাসান শরীফ জয়, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কোষাধ্যক্ষ ও প্রশিক্ষক রেজা জুবায়ের করিম, প্রশিক্ষক রফিক বাবু ও মতিউর জালাল।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com