June 27, 2026, 6:45 am

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কো রুবিও

  • Update Time : Friday, February 13, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম X–এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বিএনপি এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

নিজের বার্তায় রুবিও লিখেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।” একই সঙ্গে তিনি নবনির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার আগ্রহের কথা তুলে ধরে বলেন, “এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।” তার এই বার্তাকে নির্বাচনোত্তর কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করে। দ্য ডেইলি স্টারের হাতে আসা ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পাশাপাশি জামায়াত জোট ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে বিজয়ী হয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত অভিনন্দন বার্তা নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা বহন করছে। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয়গুলো সামনে রেখে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com