June 27, 2026, 8:24 am

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামলেন কোকোর স্ত্রী

  • Update Time : Sunday, February 1, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করলেও দেশব্যাপী কর্মসূচির কারণে তিনি নিজ আসনে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। এ অবস্থায় তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানগুলোতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় শামিলা রহমান সিঁথি তারেক রহমানের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। প্রচারণাকালে তিনি বলেন, “আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং তাকে একটি ভোট দেবেন।”

প্রচারণাকালে বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com