June 27, 2026, 8:24 am

২২ জানুয়ারি নির্বাচনি প্রচারে নামছেন তারেক রহমান

  • Update Time : Sunday, January 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় রীতি অনুযায়ী, বিএনপির প্রধানরা সাধারণত সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করে থাকেন। সে ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

প্রচারণার সূচনা হিসেবে তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। ওই ঘটনার ১০ দিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com