June 27, 2026, 8:24 am

ট্রাভেল পাস হাতে পেলেন তারেক রহমান

  • Update Time : Friday, December 19, 2025

নিজস্ব প্রতিবেদক:

দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) তাঁর মেয়ে জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

জাইমা রহমান পোস্টে লেখেন, তাঁর বাবা কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছিলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই জানিয়েছেন, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগেও গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে জানান, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এদিকে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরবেন। ওই ফ্লাইটটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে বলে তিনি জানান।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com