June 27, 2026, 8:21 am

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, ৭ জনের মৃত্যু

  • Update Time : Wednesday, December 10, 2025

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান, যা সাধারণত কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় বিমানটিকে মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নে পাঠানো হয়েছিল। ওই পরীক্ষামূলক ফ্লাইটে পাইলটসহ সাতজন ছিলেন।

সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনবসতিহীন এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি নির্জন হওয়ায় বিমানের আরোহী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com