নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)—এই তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি এক বার্তায় জানান, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়তে আগ্রহী দলগুলো “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” ঘোষণায় আজ একত্র হবে। সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।