June 27, 2026, 9:32 am

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

  • Update Time : Tuesday, December 2, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, “তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।”

তিনি জানান, এটি বিএনপির নিয়মিত বৈঠক ছিল। বিভিন্ন রাজনৈতিক বিষয়, আসন্ন নির্বাচন ও প্রচারের কৌশল নির্ধারণ সম্পর্কিত আলোচনা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com