June 27, 2026, 8:20 am

মোহাম্মদপুরে ছয়তলা ভবনে আগুন

  • Update Time : Monday, December 1, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দুটি ইউনিট প্রায় ৪টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com