June 27, 2026, 7:34 am

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে: আখতার হোসেন

  • Update Time : Thursday, November 20, 2025

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ রায়ের মাধ্যমে জাতি ‘কলঙ্কমুক্ত’ হয়েছে। তার মতে, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের যে সিদ্ধান্ত আদালত দিয়েছে, এনসিপি সেটিকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তার ভাষায়, এই রায়ের মাধ্যমে জাতি এক ধরনের কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে— সরকারকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা পেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com