June 27, 2026, 7:35 am

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে গাড়ি নিচে, পথচারীর মৃত্যু

  • Update Time : Thursday, November 20, 2025

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা মোড়ে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে রেলিং ভেঙে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচের সড়কে পড়ে যায়। এতে শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, গাড়িটি বিমানবন্দর দিক থেকে আগ্রাবাদমুখী ছিল। নিমতলা মোড় অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান জানান, নিচে পড়ে যাওয়ার ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে শফিক নামে এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন আছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com