June 27, 2026, 8:41 am

৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

  • Update Time : Friday, November 7, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। সেদিন দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ আধিপত্যবাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করেন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের অধিকার নিশ্চিত করেন।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমান মাত্র চার বছরের শাসনামলেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। “তিনি সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে ভিত্তি তিনি স্থাপন করেন, পরবর্তীতে দেশ সেই পথেই এগিয়ে যায়,” যোগ করেন ফখরুল।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আজও বিভিন্ন চক্রান্ত চলছে, কিন্তু ৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায়—সত্যিকারের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com