June 27, 2026, 6:51 am

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

  • Update Time : Sunday, August 31, 2025

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হকের চিকিৎসা পরিস্থিতি জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, নুরুল হকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়’ আখ্যা দিয়ে তিনি আহত নুরের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় খালেদা জিয়া নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com