June 27, 2026, 6:51 am

ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি

  • Update Time : Tuesday, August 26, 2025

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সকল পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে দলটির কেন্দ্রীয় দপ্তরের এক দায়িত্বশীল নেতা জানান, এ সংক্রান্ত একটি চিঠি ফজলুর রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি সময় বাড়ানোর আবেদন করেন এবং পরবর্তীতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে নির্ধারিত সময় শেষে দেওয়া তার লিখিত জবাব দলকে সন্তুষ্ট করতে পারেনি।

তবে, তার মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনা করে কঠোর সাংগঠনিক পদক্ষেপ না নিয়ে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কিছু না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com