June 27, 2026, 7:17 am

ঢাকায় চারদিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

  • Update Time : Thursday, August 21, 2025

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলমান এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। সফরকালীন সময়ে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্য সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবেন।

বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com