June 27, 2026, 7:32 am

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • Update Time : Monday, August 4, 2025

ইয়েমেন উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৮ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার খারাপ আবহাওয়ার কারণে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তার এসোয়েভ জানান, এ পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হতাহতদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোতে কাজের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

আইওএম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এ রুটে নৌকাডুবির সংখ্যা বেড়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানায়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় খানফার জেলায় ৫৪ জনের মরদেহ উপকূলে ভেসে আসে এবং আরও ১৪টি মরদেহ জিনজিবারের একটি হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com