June 27, 2026, 7:18 am

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • Update Time : Saturday, December 27, 2025

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে এই ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকার সাগরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এর কেন্দ্রস্থল ছিল।

ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থান নেন।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ ডিসেম্বর তাইওয়ানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প ঘটে। ২০১৬ সালে দক্ষিণাঞ্চলে সংঘটিত ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com