June 27, 2026, 7:09 am

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৬৩১, নিখোঁজ ৫০০

  • Update Time : Tuesday, December 2, 2025

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত এলাকায় উদ্ধারকারীরা এখনও তল্লাশি চালাচ্ছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আরও প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম সুমাত্রার আচেহ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ এখনও বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন।

বন্যার তীব্রতা বর্ণনা করে আরিনি আমালিয়া নামের এক নারী বলেছেন, “বন্যার পানির স্রোত সুনামির মতো ছিল। আমার দাদি জানিয়েছেন, এমন বন্যা আগে কখনো দেখেননি। এটি ছিল ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ।”

রাস্তাঘাট ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় উদ্ধারকারীরা পায়ে হেঁটে বা মোটরসাইকেল ব্যবহার করে মানুষকে উদ্ধার করছেন। তাতে অনেকের কাছে খাদ্য ও পানি পৌঁছায়নি।

মায়শান্তি নামে এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, “সবকিছু ভেসে গেছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। এখন নুডলস নিয়েও মানুষ লড়াই করছে। আমাদের এখানে আসার রাস্তা পুরোপুরি বন্ধ।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com