June 27, 2026, 8:38 am

স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি: জামায়াত আমির

  • Update Time : Saturday, November 22, 2025

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ড. শফিকুর রহমান বলেন, জাতি এখন একটি সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। তিনি সতর্ক করে বলেন, “এই নির্বাচনে যদি আগের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপির চেষ্টা হয়, তাহলে আপনারা বুলেটের মতো গর্জে উঠবেন, দুষ্টু হাতকে অবশ করে দেবেন। শুধু ভোটই দেবেন না— ভোটের পাহারাদারিও করবেন।”

তিনি আরও বলেন, ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা মোকাবিলা করতে হবে এবং সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

জামায়াত আমির দাবি করেন, আসন্ন নির্বাচন “নতুন বাংলাদেশের নতুন ইতিহাস” তৈরি করবে।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাশিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আখতার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালসহ অন্যান্য বক্তারাও বক্তব্য দেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com