June 27, 2026, 7:26 am

ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে

  • Update Time : Saturday, November 15, 2025

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বইছে শীতের হাওয়া। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করেছে। শেষ রাত থেকে হালকা শীত ও সামান্য কুয়াশার আবহ লক্ষ্য করা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com