June 27, 2026, 8:20 am

এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

  • Update Time : Monday, February 2, 2026

নিজস্ব প্রতিবেদক:

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন।

রিট আবেদনে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে আদালতের নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, রিট আবেদনটির ওপর চলতি সপ্তাহেই হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ঢাকা-১১ আসনে একাধিক জোট ও দলের প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় রিটটি নির্বাচনী পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com