June 27, 2026, 7:16 am

শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা

  • Update Time : Tuesday, January 13, 2026

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়; বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলাই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, মানুষ জন্মগতভাবেই সৃজনশীল। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে বিকশিত না করে শিক্ষার্থীদের কেবল চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। এতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তোলা নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে প্রস্তুত করতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরির সাহস—এই গুণগুলো শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত করা জরুরি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে সেই সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এই বাস্তবতা থেকে উত্তরণে শিক্ষা হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার, যা তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com