June 27, 2026, 8:23 am

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

  • Update Time : Thursday, January 8, 2026

নিজস্ব প্রতিবেদক:

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, যেসব প্রার্থী মনোনয়ন বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সিইসি আরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা কমিশনে এসে আবেদন জমা দিচ্ছেন—কেউ মনোনয়ন ফিরে পেতে, কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে।

শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com