June 27, 2026, 7:58 am

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন

  • Update Time : Tuesday, November 25, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। বস্তির অতিঘনবসতি এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।

ঘর হারানো বাসিন্দা লাভলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সাত বছর ধরে এখানে আছি। কিস্তিতে কেনা সব জিনিস একেবারে পুড়ে গেল। এখন আমরা পথে বসে গেলাম।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com