June 27, 2026, 6:11 am

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন

  • Update Time : Saturday, September 20, 2025

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন—তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ, ইবার ১৫ শতাংশ, এবং তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তাওহীদকে পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়েছে বলে জানান তিনি।

দগ্ধ তুহিনের শ্যালিকা ফারজানা গণমাধ্যমকে জানান, মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন তুহিন। রাতে বাসায় ঘুমানোর সময় হঠাৎ এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে পরিবারের সবাই দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com