June 27, 2026, 6:49 am

হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

  • Update Time : Wednesday, August 20, 2025

থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গভীর রাতে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এরপর গুলশানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রাত ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

রাত ১টার দিকে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্ত্রীসহ থাইল্যান্ডে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। চিকিৎসা শেষে সাত দিনের মাথায় তিনি দেশে ফেরেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com