June 27, 2026, 6:11 am

বিএনপি-জামায়াতসহ চার দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • Update Time : Tuesday, July 22, 2025

বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টায় রাজধানীর যমুনা ভবনে এই বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও বৈঠকে অংশ নিচ্ছেন।

এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে উপস্থিত আছেন।

বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, রাজনৈতিক সংলাপ ও নির্বাচনী ভবিষ্যত নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com