June 27, 2026, 8:15 am

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে

  • Update Time : Monday, December 1, 2025

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তিনি ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তাঁর ভাষায়, রোববার রাত থেকেই খালেদা জিয়ার অবস্থা চরম সংকটাপন্ন।

সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে আজম খান বলেন,
“গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তিনি ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনও বলার মতো কোনো উন্নতি নেই। আমাদের শুধু সারা জাতির কাছে দোয়া চাওয়ার অনুরোধই করতে হচ্ছে।”

তিনি জানান, খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। “সিসিইউ থেকে আইসিইউ, তারপর ভেন্টিলেশন—আপনারা যাই বলুন, তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন,”—যোগ করেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের পাশাপাশি এখন চীনা বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসকদল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বিএনপি নেতা।

২২ নভেম্বর রাত থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাঁর ফুসফুসে সংক্রমণ শনাক্ত করেন।

গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক স্থিতিও তাঁর নেই বলে উল্লেখ করেন তিনি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com