June 27, 2026, 5:32 am

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক ধরা পরেছে

  • Update Time : Tuesday, May 12, 2026

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। সফল এই চিকিৎসার পর বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে বঙ্গভবন।

মঙ্গলবার রাতে বঙ্গভবনের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের তত্ত্বাবধানে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির নেতৃত্বে পরিচালিত পরীক্ষায় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (NUH) রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তী সময়ে হৃদরোগজনিত জটিলতার চিকিৎসা ও ফলো-আপের অংশ হিসেবে তিনি নিয়মিত যুক্তরাজ্যের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের অন্যতম শীর্ষ কার্ডিয়াক চিকিৎসাকেন্দ্র হিসেবে খ্যাত। হার্ট ট্রান্সপ্লান্ট চিকিৎসায়ও প্রতিষ্ঠানটির বিশেষ সুনাম রয়েছে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com