June 27, 2026, 5:30 am

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

  • Update Time : Saturday, April 11, 2026

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে কোনো চমক না থাকায় আগের দলই প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যারা ছিলেন, তাদের সবাইকেই রাখা হয়েছে এই স্কোয়াডে। ফলে নতুন কোনো মুখ যুক্ত হয়নি, আবার কাউকে বাদও দেওয়া হয়নি।

ঘোষিত দলে নিয়মিত মুখদের পাশাপাশি আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ, যিনি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া আফিফ হোসেন ও সাইফ হাসানের মতো ক্রিকেটাররাও জায়গা ধরে রেখেছেন, যদিও পাকিস্তান সিরিজে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। নির্বাচকদের এই সিদ্ধান্তে ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, আর তৃতীয় ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচ ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

এই সিরিজের সূচিতে সময়সূচিরও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ওয়ানডে ম্যাচগুলো বেলা ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। একইভাবে টি-টোয়েন্টি ম্যাচগুলোও সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশর স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com