June 27, 2026, 4:19 am

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু

  • Update Time : Monday, April 6, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে মোট ৭,৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে হাম সন্দেহে মোট ১১৩ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগ, যেখানে ৩,২৫৯ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ৪৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

অন্যদিকে, বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগ-এ। এরপর রয়েছে ঢাকা বিভাগ। তবে একই সময়ে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ ও সিলেট বিভাগ-এ কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com