June 27, 2026, 2:56 am

অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

  • Update Time : Friday, April 3, 2026

জেলা প্রতিনিধি:

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ৭ম শ্রেনীর শিক্ষার্থী নিরব আহমেদ। দিনমজুর পিতা মারা যাওয়ার পর দাদির কাছে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তার বাড়ি হইতে স্কুল খানিকটা পথ দূরে হওয়ায় এবং যাতায়াত খরচ সংকটে নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে না। এমন তথ্য পাওয়ার পর বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ উক্ত শিক্ষার্থীকে সাইকেল উপহার দেন।

লেখাপড়া সঠিকভাবে যাতে চালিয়ে নিতে পারেন সেই লক্ষ্যে ওই শিক্ষার্থীকে সাইকেলটি উপহার দেন তিনি। এ বিষয়ে এম আর হাসান পলাশ বলেন, শিক্ষার্থীটি যাতে তার শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারে সেই লক্ষ্যে তাকে সাইকেলটি উপহার দিয়েছি।

গাবতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহ-সাংগঠনিক ফিরোজ আহম্মেদ, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু মিয়া ও সদস্য সচিব মেহেদী হাসান শুভসহ ছাত্রদলের নেতাকর্মীরা উক্ত উপহারটি শিক্ষার্থীর হাতে হস্তান্তর করেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার লেখাপড়া এবং বই পুস্তকসহ যাবতীয় সহযোগিতা নিয়ে তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com