নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সবুজবাগ থানার ৭৩নং ওয়ার্ডের ভাইগদিয়া আদর্শ বিদ্যানিকেতন এর শিক্ষা কার্যক্রম এখন প্রায় বিলুপ্ত। ১৯৯৪ সালে ভাইগদিয়া এলাকার স্থানীয় গোয়ালদের উদ্যোগে বিদ্যালয়টির কার্যক্রম সূচনা হয় এবং এলাকার শিক্ষিত যুব সমাজ এটি পরিচালনার দায়িত্ব পালন করেন।
সনামধন্য ও ঐতিহ্যবাহী ভাইগদিয়া একটি আদর্শ গ্রাম। এই গ্রামে ভোটার সংখ্যা প্রায় ১৩০০ এর অধিক। এই গ্রামে ২ টি মসজিদ ও একটি মাদ্রাসাও রয়েছে। ৬২,০০০ বর্গমিটারের গ্রামটিতে প্রায় ৯০ জনের অধিক প্রবাসী রয়েছে, রয়েছে বিভিন্ন সময়ের ক্ষমতাসীন সকল দলের নেতারা বিভিন্ন উচ্চ ও মধ্যবিত্ত সহ প্রায় ৪০০ পরিবার। ১৯৯৪ থেকে ২০১৩ পর্যন্ত বিদ্যালয়টির কার্যক্রম দৃষ্টিনন্দন ও শিশু শিক্ষার এক নিদর্শন ছিল।
২০১৩ থেকে ২০২০ অবধি সামাজিক অসচেতনতা দায়িত্ব অবহেলা, অবমূল্যায়ন, ভাতৃত্ব নষ্ট ও অনৈক্যের কারনে বিদ্যালয়টি ধীরে ধীরে শিক্ষার মান হ্রাস পেতে থাকে। ২০১৯ সালে রাস্তার উন্নয়ন কাজ শুরু হলে এটির সিমানার কিছু রাস্তার অংশ বিধায় বিদ্যালয়টি ভেংগে ফেলতে হয় ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যায় পরতে থাকে, একইসাথে ২০২০ সালে করোনা ভাইরাস শুরু হওয়ায় সরকার লকডাউন ঘোষনা করলে সেটিই যেন কাল হয়ে দারায় বিদ্যালয়টির।
জনশ্রুতি রয়েছে, দিনের পর দিন বিভিন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা ভোটের আগে বিদ্যালয়টি পুনঃরায় চালুকরনের প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে কোনদিনই বিদ্যালয় নিয়ে দাবী তুললে তা এড়িয়ে যান। এছাড়াও, ভাইগদিয়া গ্রামটি সকল ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সামাজিক অসচেতনতা দায়িত্ব অবহেলা, অবমূল্যায়ন, ভাতৃত্ব নষ্ট ও অনৈক্যের কারনে বিদ্যালয়টি বিলুপ্ত প্রায়।