June 27, 2026, 8:24 am

উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

  • Update Time : Friday, March 13, 2026

নিজস্ব প্রতিবেদক:

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অসুস্থ হয়ে পড়ার পর বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস।

তিনি আরও জানান, গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

এর আগে বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ইফতারের পর পানি পান করার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

দলের নেতাকর্মীরাও তার সুস্থতা কামনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থ হয়ে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com