June 27, 2026, 5:32 am

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

  • Update Time : Tuesday, March 10, 2026

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়সহ একটি কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এ অভিযান পরিচালনা করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি ছাড়াও বিপুল পরিমাণ হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরি এবং সংগ্রহের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন উৎস থেকে এসব সংগ্রহ করে অবৈধভাবে বিক্রি করতেন বলে সন্দেহ করছে পুলিশ।

উদ্ধার করা খুলি ও হাড়গুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত—এসব বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তারদের পরিচয় এবং চক্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com