June 27, 2026, 6:46 am

ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি

  • Update Time : Thursday, March 5, 2026

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় দীর্ঘ এই বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনা শেষে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগে থেকেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় ঈদের আগেই টানা চার দিনের বন্ধ তৈরি হচ্ছে। ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত থাকায় সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটি উপভোগ করা যাবে।

সরকারের এ সিদ্ধান্তে ঈদযাত্রা ও পারিবারিক প্রস্তুতির জন্য নাগরিকরা বাড়তি সময় পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দীর্ঘ ছুটিকে ঘিরে যানজট ও ভোগান্তি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com