June 27, 2026, 7:21 am

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার শপথ পাঠ

  • Update Time : Tuesday, February 17, 2026

নিজস্ব প্রতিবেদক:

সংসদের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৪টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। বিকেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শপথ গ্রহণকারী মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির। উপনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হয়েছেন।

দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নতুন পর্যায়ে প্রবেশ করল। এখন মন্ত্রিপরিষদের দপ্তর বণ্টন ও নীতিগত অগ্রাধিকার নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com