June 27, 2026, 6:07 am

র‍্যাবের নাম পরিবর্তন, নতুন নাম এসআইএফ

  • Update Time : Tuesday, February 3, 2026

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, র‍্যাব পুনর্গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি র‍্যাবের নতুন নাম হিসেবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) সুপারিশ করে। প্রধান উপদেষ্টা সেই সুপারিশ অনুমোদন দিয়েছেন এবং আজ থেকেই নতুন নাম কার্যকর হচ্ছে। এ বিষয়ে শিগগিরই সরকারি আদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

নতুন নামকরণের ফলে বাহিনীর কাজের ধরনে কোনো পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাবের কাজের মান ও পদ্ধতিতে পরিবর্তন ইতোমধ্যেই শুরু হয়েছে। দেড় বছর আগের কার্যক্রমের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করলে পরিবর্তন স্পষ্ট বোঝা যাবে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী বলেন, সাধারণ মানুষের কাছে র‍্যাব নামটি নেতিবাচকভাবে বিবেচিত হচ্ছিল। সে কারণেই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সাভারে একটি মহড়া আয়োজন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com