নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষার্থীদের পক্ষে এই রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা সময়মতো পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd
) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd
) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৪ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।