June 27, 2026, 8:20 am

নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

  • Update Time : Monday, January 26, 2026

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার ঘোষিত দুই দিনের নির্বাচনী ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় এ দীর্ঘ ছুটি মিলছে। একই সুবিধা পাবেন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে চার দিনের টানা ছুটি হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এসব ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ছুটির আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com