বিনোদন ডেস্ক:
কয়েক দিন আগেই এক নাটকের শুটিংয়ে ‘পাগলি লুক’ নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপে বিধ্বস্ত এক রূপে ধরা দিয়ে দর্শকদের কৌতূহল জাগিয়েছিলেন তিনি। এবার সেই লুককে ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন ও গ্ল্যামারাস রূপে হাজির হয়ে চোখ ধাঁধালেন অভিনেত্রী।
সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিগুলোতে তাকে দেখা যায় ঝকঝকে কালো রঙের বডি-ফিটিং গাউনে। পাথর বসানো নকশা করা এই পোশাকে অভিনেত্রীর বডি শেপ উঠে এসেছে দারুণভাবে। হাই পনিটেইল হেয়ারস্টাইল ও হালকা মেকআপে তার এই লুক মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।
এই ছবিগুলোর মধ্যেই রয়েছে বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা একটি ছবি, যা নিয়েও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর সময় এসব ছবি তোলা হয়েছিল।
কেয়া পায়েলের এই পোস্টে ভক্তদের মন্তব্যের বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘পাগলি সাজটাই বেশি দুর্দান্ত ছিল।’ আবার কেউ মজার ছলে ট্রফির সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার।’ কেউ কেউ আগের লুকের প্রসঙ্গ টেনে রসিকতা করে মন্তব্য করেছেন, ‘পাগলি এই ড্রেস পাইলো কোথায়!’
উল্লেখ্য, যে নাটকের ‘পাগলি লুক’ নিয়ে এত আলোচনা, সেটি নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দর্শকরা এখন অপেক্ষায় আছেন পর্দায় কেয়া পায়েলের এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য।