June 27, 2026, 5:33 am

বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা মান্দানা

  • Update Time : Tuesday, January 20, 2026

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিনের সেই আলোচনা এবার আরও জোরালো হয়েছে পরিণয়ের খবরে। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সবকিছু চূড়ান্ত হলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। বিয়ের পর হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিজয় ও রাশমিকা। তবে একসঙ্গে ভ্রমণ, ছুটি কাটানোর ছবি ও ভিডিও মাঝেমধ্যেই ভক্তদের নজরে এসেছে। সম্প্রতি তারা রোম ভ্রমণ শেষে দেশে ফিরেছেন, যা বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। এ ছাড়া দুজনের অনামিকায় দামী আংটি দেখা যাওয়ায় নেটিজেনদের সন্দেহ আরও জোরালো হয়েছে।

এবার এই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত চার বছর ধরে এই আলোচনা চলছে। মানুষ বারবার একই প্রশ্ন করছেন এবং কোনো সুখবরের অপেক্ষায় আছেন। তবে আমি এই বিষয়ে তখনই কথা বলব, যখন সত্যি সত্যি বলার মতো সময় আসবে।’

যদিও বিয়ে বা তারিখ নিয়ে সরাসরি কিছু স্বীকার করেননি রাশমিকা, তবে তার বক্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারিতেই কি তবে বিজয়–রাশমিকার চার হাত এক হতে চলেছে—তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com