June 27, 2026, 7:13 am

দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অর্থ উপদেষ্টার

  • Update Time : Saturday, January 17, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশের সামগ্রিক উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আসন্ন জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের আদালত প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত সুপার ক্যারাভান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা বলেন, গণভোট মূলত সংস্কারের সঙ্গে সম্পর্কিত। সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছে, তা জনগণের কল্যাণের জন্যই। ভবিষ্যতে যে সরকারই দায়িত্বে আসুক, তারা যেন এই সংস্কার ধারাবাহিকভাবে এগিয়ে নিতে পারে—সেই লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোট জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সচেতন ও বুদ্ধিমান। দেশের স্বার্থে কী প্রয়োজন, তা তারা ভালোভাবেই বোঝে। তাই দেশের মঙ্গল ও টেকসই সংস্কারের জন্য সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তবে সংস্কার যেন কোনো একপেশে না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com