June 27, 2026, 4:19 am

সৌদি, ওমান ও কাতারগামী কর্মীদের জন্য ভিসা যাচাই সেবা চালু

  • Update Time : Sunday, January 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরব, ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। এখন থেকে বিদেশে যাওয়ার আগেই এই অ্যাপের মাধ্যমে সহজে ভিসার সত্যতা যাচাই করতে পারবেন প্রবাসীরা। এ জন্য ১৬৭৬৮ নম্বরে কল করে সেবাটি নেওয়া যাবে।

রোববার (১১ জানুয়ারি) ‘আমি প্রবাসী’ অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে। হেল্পলাইনে কল করে প্রবাসীরা তাদের ভিসার প্রয়োজনীয় তথ্য দিলে ‘আমি প্রবাসী’ টিম তা যাচাই করবে।

যাচাই সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে ভিসাটি বৈধ না অবৈধ। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ ও সংশ্লিষ্ট সরকারের অনুমোদিত হলে, এসএমএসে তা নিশ্চিত করা হবে।

স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজে এই ভিসা যাচাই সেবা গ্রহণ করা যাবে বলে জানানো হয়। এই সেবার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখবে ‘আমি প্রবাসী’।

সেবা চালু প্রসঙ্গে ‘আমি প্রবাসী’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমবে এবং প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন। এটি প্রবাসীদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com