June 27, 2026, 7:16 am

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আইসিইউতে

  • Update Time : Sunday, January 11, 2026

জেলা প্রতিনিধি:

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হুজাইফাকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। এর আগে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

হুজাইফার চাচা শওকত আলী জানান, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাংয়ের তেচ্ছাব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে সে গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের জেরে ছোড়া গুলি সীমান্ত অতিক্রম করে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এসে পড়ে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কসংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হুজাইফা আফনান, যাকে স্থানীয়ভাবে পুতুনি নামেও ডাকা হয়, হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com