June 27, 2026, 7:20 am

অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে: প্রেস সচিব

  • Update Time : Sunday, January 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকার আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকার গণভোটে হস্তক্ষেপ বা প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।

শফিকুল আলম আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে ভোটাররা চারটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠকে জানানো হয়েছে, এবার ইইউ বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে। এর আগে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ পূর্বের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না।

তিনি দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে বলেন, নির্বাচনে এখন পর্যন্ত প্লেয়িং ফিল্ড সমান এবং সরকার কোনো দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়া নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের কিছু লোক মিথ্যা তথ্য ছড়াতে পারে, কিন্তু আইনশৃঙ্খলা পুরোপুরি প্রস্তুত।

সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যাকাণ্ড পারিবারিক কলহের ফল, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। তিনি সবাইকে স্পর্শকাতর বিষয়ে মন্তব্যের আগে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com