June 27, 2026, 6:44 am

বাড়ি কিনতে মিলবে সর্বোচ্চ ৪ কোটি টাকার ব্যাংক ঋণ

  • Update Time : Wednesday, January 7, 2026

নিজস্ব প্রতিবেদক:

নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি এবং আবাসন খাতে বাড়তি চাহিদার প্রেক্ষাপটে গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় ব্যাংকের খেলাপি ঋণের অবস্থার ভিত্তিতে গ্রাহকরা সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ নিতে পারবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ৫ শতাংশ বা তার কম, সেসব ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। খেলাপি ঋণের হার ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি টাকা। আর খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলে গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন।

নতুন নীতিমালা অনুযায়ী, বাড়ি বা ফ্ল্যাটের মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ দেওয়া যাবে। বাকি অন্তত ৩০ শতাংশ অর্থ গ্রাহককে নিজস্ব তহবিল থেকে জোগান দিতে হবে। পাশাপাশি ঋণ অনুমোদনের আগে ব্যাংককে গ্রাহকের আয় ও কিস্তি পরিশোধ সক্ষমতা যাচাই করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে পূর্বের সব সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com