June 27, 2026, 6:46 am

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা বিএনপির

  • Update Time : Tuesday, December 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, শোককালজুড়ে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একই সঙ্গে দলের সব কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে। দাফন ও কাফনের সময়সূচি পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com